হ্যামিল্টনেও বৃষ্টির হানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। টসই হয়নি সেদিন। কাল শুরু হ্যামিল্টন টেস্টের প্রথম দিনেও হানা দিল বৃষ্টি। এবার অবশ্য ২১ ওভার হয়ে যাওয়ার পরই এসেছে বৃষ্টি। লাঞ্চের মিনিট ১৫ আগে শুরু সেই বৃষ্টিতেই অপমৃত্যু দিনের খেলার।
খেলাটা যখন থামে, ২ উইকেটে ৭৭ রান ছিল নিউজিল্যান্ডের স্কোর। এই সিরিজেই অভিষিক্ত ওপেনার জিৎ রাভাল ৩৫ রানে ও রস টেলর ২৯ রানে ব্যাট করছিলেন। টস হেরে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড দিনের ষষ্ঠ বলেই প্রথম উইকেট হারায়, ৫ রানে। মুখোমুখি হওয়া প্রথম বলেই মোহাম্মদ আমিরের বলে প্রথম স্লিপে সামি আসলামকে ক্যাচ দেন টম ল্যাথাম। আমির অবশ্য ৩ বল আগেই প্রথম উইকেটটি পেতে পারতেন। স্লিপে ওই আসলামই ক্যাচ ছেড়েছিলেন জিৎ রাভালের। দলকে ৩৯ রানে রেখে আউট অধিনায়ক কেন উইলিয়ামসনও। রিভিউ নিয়ে তাঁকে আউট করেছে পাকিস্তান।
এই টেস্টের পরেই বাঁ চোখে অস্ত্রোপচার করতে যাবেন টেলর, কিন্তু কাল মনে হয়নি বল দেখতে তাঁর কোনো সমস্যা হয়েছে। মাত্র ২০ বলেই করেছেন ২৯ রান, যাতে চার ছিল ৬টি চার। এএফপি, ক্রিকইনফো।

হ্যামিল্টনেওবৃষ্টিরহানা

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-পাকিস্তান প্রথম টেস্টের প্রথম দিনটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে।টসই হয়নি সেদিন।কাল শুরু হ্যামিল্টন টেস্টের প্রথম দিনেও হানা দিল বৃষ্টি।এবার অবশ্য ২১ ওভার হয়ে যাওয়ার পরই এসেছে বৃষ্টি।লাঞ্চের মিনিট ১৫ আগে শুরু সেই বৃষ্টিতেই অপমৃত্যু দিনের খেলার।

খেলাটা যখন থামে, ২ উইকেটে ৭৭ রান ছিল নিউজিল্যান্ডের স্কোর।এই সিরিজেই অভিষিক্ত ওপেনার জিৎ রাভাল ৩৫ রানে ও রস টেলর ২৯ রানে ব্যাট করছিলেন।টস হেরে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড দিনের ষষ্ঠ বলেই প্রথম উইকেট হারায়, ৫ রানে।মুখোমুখি হওয়া প্রথম বলেই মোহাম্মদ আমিরের বলে প্রথম স্লিপে সামি আসলামকে ক্যাচ দেন টম ল্যাথাম।আমির অবশ্য ৩ বল আগেই প্রথম উইকেটটি পেতে পারতেন।স্লিপে ওই আসলামই ক্যাচ ছেড়েছিলেন জিৎ রাভালের।দলকে ৩৯ রানে রেখে আউট অধিনায়ক কেন উইলিয়ামসনও।রিভিউ নিয়ে তাঁকে আউট করেছে পাকিস্তান।

এই টেস্টের পরেই বাঁ চোখে অস্ত্রোপচার করতে যাবেন টেলর, কিন্তু কাল মনে হয়নি বল দেখতে তাঁর কোনো সমস্যা হয়েছে।মাত্র ২০ বলেই করেছেন ২৯ রান, যাতে চার ছিল ৬টি চার।এএফপি, ক্রিকইনফো।