১ বলে ৬, ২ বলে ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি হওয়া একমাত্র বলে ছক্কা—ক্রিকেটে দুর্লভ ঘটনাগুলোর একটি। ১৩৯ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস মাত্র ১৪ বারই দেখেছে এমন ঘটনা। কিন্তু এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এসে যেন বদলে গেছে সব। ১৪ উদাহরণের সর্বশেষ তিনটিই যে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘটনা। যার প্রথম দুটি আবার এক দিনেই হয়েছে—২৬ মার্চ। কলকাতায় বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের মিচেল ম্যাকলেনাহান ও দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের বেন স্টোকস। ১ বলে ৬ রানের ১৪ ঘটনার ১টি টেস্টে, ৭টি ওয়ানডেতে ও ৬টি টি-টোয়েন্টিতে। কোনো ব্যাটসম্যান এখনো দুবার এ ঘটনা ঘটাতে পারেননি। মুখোমুখি হওয়া ২ বলেই ছক্কা, এমন উদাহরণও আছে একটি। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি এশিয়া কাপের বাছাইপর্বে ফতুল্লায় ওমানের বিপক্ষে ২ বলে ১২ রান করেছিলেন আফগানিস্তানের দওলত জাদরান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২ বলে ১২ রান
ব্যাটসম্যান  ম্যাচ  ভেন্যু  তারিখ
দওলত জাদরান   আফগানিস্তান-ওমান   ফতুল্লা   ২০  ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১ বলে ৬ রান
ট্রেন্ট জনস্টন আয়ারল্যান্ড-বাংলাদেশ বেলফাস্ট ২০ জুলাই ২০১২
শফিকউল্লাহ আফগানিস্তান-স্কটল্যান্ড এডিনবরা ১২ জুলাই ২০১৫
আমজাদ জাভেদ আমিরাত-হংকং ফতুল্লা ২১ ফেব্রুয়ারি ২০১৬
মিচেল ম্যাকলেনাহান নিউজিল্যান্ড-বাংলাদেশ কলকাতা ২৬ মার্চ ২০১৬
বেন স্টোকস ইংল্যান্ড-শ্রীলঙ্কা দিল্লি ২৬ মার্চ ২০১৬
রশিদ খান আফগানিস্তান-ও. ইন্ডিজ নাগপুর ২৭ মার্চ ২০১৬