১ বলে ৭ রান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান মোটে ১৬। এই রানের ৭-ই আবার এক বল থেকে পাওয়া। পরশু ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে ৭ রান নিয়েই হিসাবের খাতা খুলেছিলেন ক্রেগ ব্রাফেট। আর তাতেই ইতিহাস, টেস্ট ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটসম্যান রানের খাতা খুললেন ৭ রান নিয়ে। মুখোমুখি হওয়া অষ্টম বলে ওয়েস্ট ইন্ডিয়ান ওপেনার দৌড়ে নিয়েছিলেন ৩ রান, বাকি ৪ এসেছে এবি ডি ভিলিয়ার্সের ওভার থ্রোটা বাউন্ডারি হয়ে যাওয়ায়। ২০০১ সালের পর এক বলে ৭ রান পাওয়া চতুর্থ ব্যাটসম্যান ব্রাফেট।