১০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনামুল হক জুনিয়রের পর সাকিব আল হাসান। প্রায় ১০ বছর পর আবারও টেস্ট ম্যাচে ১০ উইকেট পেলেন বাংলাদেশের কোনো বোলার। ৮৭ টেস্টে বাংলাদেশের বোলারদের ১০ উইকেট নেওয়ার ঘটনা এই দুটিই। টেস্ট খেলুড়ে ১০টি দেশের মধ্যে ১০ উইকেট নেওয়ার কীর্তি সবচেয়ে কম বাংলাদেশি বোলারদের। ম্যাচে তিনবার ১০ উইকেট নিয়ে জিম্বাবুইয়ানরা আছে বাংলাদেশের ঠিক ওপরে। জিম্বাবুয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে বেশি খেলেছে নয়টি টেস্ট। সবচেয়ে বেশি ১০৪ বার ১০ উইকেট নিয়েছেন ইংলিশ বোলাররা। ৯১ বার ১০ উইকেট নিয়ে এরপরই অস্ট্রেলিয়া।