১০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিপুরার বিপক্ষে ১১ উইকেট, ঝাড়খন্ড ও হায়দরাবাদের বিপক্ষে ১৩টি করে। রঞ্জি ট্রফির চলতি মৌসুমে প্রথম তিন ম্যাচেই ৩৭ উইকেট সৌরাষ্ট্রের বাঁহাতি স্পিনার রবীন্দ্র জাদেজার। জাদেজার আগে রঞ্জি ট্রফিতে মৌসুমের প্রথম তিন ম্যাচেই ১০টি করে উইকেট নিয়েছিলেন শুধু সাবেক ভারতীয় পেসার লক্ষ্মীপতি বালাজি। রঞ্জি ট্রফিতে ৫৯ ম্যাচ খেলে এ নিয়ে পঞ্চমবার ম্যাচে ১০ উইকেট নিলেন জাদেজা। রঞ্জি ট্রফির রেকর্ড থেকে অবশ্য এখনো অনেক দূরে জাদেজা। ১৯৫৮-৫৯ থেকে ১৯৮৪-৮৫ মৌসুম পর্যন্ত রঞ্জিতে ১৭ বার ১০ উইকেট নিয়েছিলেন বাঁহাতি স্পিনার রাজিন্দর গোয়েল। প্রথম শ্রেণির ক্রিকেটে সব মিলিয়ে সবচেয়ে বেশিবার ১০ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের লেগ স্পিনার টিচ ফ্রিম্যান। ১৯১৪ থেকে ১৯৩৬ সালের মধ্যে ৫৯২ ম্যাচে ১৪০ বার ১০ উইকেট নিয়েছেন ফ্রিম্যান। বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৭ বার ১০ উইকেট নিয়েছেন আবদুর রাজ্জাক।