১০ দলের বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি কানে তুলল না কোনো আবেদন-নিবেদন। তাই ১০টি দল নিয়েই হচ্ছে ২০১৯ বিশ্বকাপ ক্রিকেট।

২০১৯ বিশ্বকাপ যে ১০ দলের হবে সেই সিদ্ধান্ত সেই ২০১১ সালেই নেওয়া। স্বাগতিক ইংল্যান্ডসহ র্যাঙ্কিংয়ের শীর্ষ আটটি দল খেলবে সরাসরি, অন্য দুটি দল আসবে বাংলাদেশে অনুষ্ঠেয় বাছাইপর্ব পেরিয়ে। আর র্যাঙ্কিং বিবেচনা করা হবে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। তবে ২০১৫ বিশ্বকাপে ছোট দলগুলো, বিশেষ করে আয়ারল্যান্ডের পারফরম্যান্স বিশ্বকাপে দলের সংখ্যা না কমানোর দাবিকেই নতুন করে সামনে তুলে আনে। ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারও দল কমানোর বিপক্ষে ছিলেন। সেই পরিপ্রেক্ষিতেই আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন বলেছিলেন, আইসিসির বার্ষিক সভায় পর্যালোচনা করা হবে ২০১৯ বিশ্বকাপ নিয়ে। কিন্তু পরশু বারবাডোজে শেষ হওয়া বৈঠকে কোনো আলোচনাই হয়নি এ নিয়ে। বিবিসি।