১০ পয়েন্টের লক্ষ্যে ঝাঁপানোর আগে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম দুই ম্যাচ জিতেই নিশ্চিত হয়েছে সিরিজ জয়। তবে বিশ্বকাপ সুপার লিগের অংশ বলে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ম্যাচটিও বাংলাদেশের জন্য সমান গুরুত্বপূর্ণ। শেষ ম্যাচে আফগানিস্তানকে হারালে মিলবে আরও ১০ পয়েন্ট। সুপার লিগের টেবিলের শীর্ষ স্থানটা তাতে আরেকটু দৃঢ় হবে তামিম ইকবালের দলের। সিরিজের শেষ ম্যাচের আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের দলের অনুশীলনের খণ্ডচিত্র। ছবিগুলো তুলেছেন প্রথম আলোর আলোকচিত্রী শামসুল হক...
১ / ১৪
সিরিজ জয় নিশ্চিত হয়ে গেছে, এবার আফগানিস্তানকে ধবলধোলাই করার সুযোগ সামনে। বাংলাদেশ দলের অবস্থা এখন নাসুম আহমেদ, মুশফিকুর রহিমদের মতোই চনমনে।
ছবি: শামসুল হক
২ / ১৪
কেমন হবে উইকেট? তৃতীয় ওয়ানডের আগে সেটিই দেখছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও অধিনায়ক তামিম ইকবাল।
ছবি: শামসুল হক
৩ / ১৪
৮ ও অপরাজিত ৬ রান—২ ম্যাচে মাহমুদউল্লাহর ব্যাটিং পরিসংখ্যান এমন। ডমিঙ্গোর সঙ্গে আজ আলাদা করে কথা বলতে দেখা গেল বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানকে।
ছবি: শামসুল হক
৪ / ১৪
শেষ ম্যাচে অভিষেক হবে ইবাদত হোসেনের (বাঁয়ে)? ডানহাতি পেসার এবারই প্রথম ডাক পেয়েছেন ওয়ানডে দলে, তবে প্রথম ম্যাচে খেলা হয়নি। মুনিম শাহরিয়ার অবশ্য আছেন টি-টোয়েন্টি দলে, এ উদ্বোধনী ব্যাটসম্যান আন্তর্জাতিক অভিষেকের অপেক্ষায়। তবে টি-টোয়েন্টি দলে থাকা খেলোয়াড়েরাও করেছেন অনুশীলন।
ছবি: শামসুল হক
৫ / ১৪
একজন টিম ডিরেক্টর, অন্যজন ব্যাটিং কোচ। খালেদ মাহমুদ (বাঁয়ে) ও জেমি সিডন্সের আলোচনা।
ছবি: শামসুল হক
৬ / ১৪
অভিষেকেই শূন্যতে ফেরার অনাকাঙ্ক্ষিত রেকর্ড সঙ্গী হয়েছে ইয়াসির আলীর। দ্বিতীয় ম্যাচে তো ব্যাটিংয়ের সুযোগই পাননি। শেষ ম্যাচে সুযোগ পেলে করে দেখাতে পারবেন কিছু?
ছবি: শামসুল হক
৭ / ১৪
টেস্ট অভিষেক হয়ে গেছে, মাহমুদুল আছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায়।
ছবি: শামসুল হক
৮ / ১৪
প্রথম ম্যাচে জয়ের অন্যতম নায়ক তিনি। মেহেদী হাসান মিরাজ আরেকবার দেখিয়েছেন নিজের ব্যাটিং–সামর্থ্য। টেকনিক্যাল ডিরেক্টর ও ব্যাটিং কোচের সঙ্গে মিরাজের আলোচনা।
ছবি: শামসুল হক
৯ / ১৪
অনলাইন নয়, দূরত্ব বজায় রেখে এভাবেই হচ্ছে এ সিরিজের সংবাদ সম্মেলন। বাংলাদেশের সংবাদ সম্মেলনে আজ এসেছিলেন মিরাজ।
ছবি: শামসুল হক
১০ / ১৪
নির্ভারই দেখা গেল মোস্তাফিজুর রহমানকে। পেস বোলিংয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার কাজটা তো ঠিকঠাকই করছেন এ সিরিজে।
ছবি: শামসুল হক
১১ / ১৪
বিপিএলে ফরচুন বরিশালের ‘সারপ্রাইজ প্যাকেজ’ ছিল নাজমুল হোসেনের বোলিং। এ সিরিজে এখনো খেলার সুযোগ হয়নি। তবে বোলিং অনুশীলনটা ঠিকই করে রাখলেন।
ছবি: শামসুল হক
১২ / ১৪
অনুশীলনের ফাঁকে মুঠোফোনে ব্যস্ত বাংলাদেশ অধিনায়ক তামিম।
Shamsul Haque Tanku
১৩ / ১৪
বাংলাদেশের অনুশীলন আকর্ষণ করল এমন ‘দর্শক’কেও।
ছবি: শামসুল হক
১৪ / ১৪
প্রথম দুই ম্যাচে ফিরেছেন এলবিডব্লু হয়ে। আজ অনুশীলনে ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গে আলাদা করে কি সেটি নিয়েই কথা বললেন তামিম ইকবাল?
ছবি: শামসুল হক