প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালে ৩ অক্টোবর পেশোয়ারে জিম্বাবুয়ের বিপক্ষে ফিফটি করেছিলেন ইউনিস খান। ১০ বছর আগের তাঁর সেই ফিফটিকে আলোয় এনেছে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সরফরাজ আহমেদের ফিফটি। উইকেটকিপার হিসেবে খেলেই ফিফটি পেয়েছেন সরফরাজ, ইউনিসও ওই ফিফটিটা করেছিলেন উইকেটকিপার হিসেবে। মাঝের ১০ বছরে পাকিস্তানের হয়ে ওয়ানডেতে পঞ্চাশ পেরোনো উইকেটকিপারের নামই ছিল আকমল। এ সময়ে ২২ বার পঞ্চাশ পেরিয়েছেন পাকিস্তানি কিপাররা, যার ১৫টি কামরান আকমলের ও ৭টি উমর আকমলের। পাকিস্তানি উইকেটকিপাররা ওয়ানডেতে পঞ্চাশ পেরিয়েছেন মাত্র ৪৫ বার।