১০ লাখ টিকিট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তুত হচ্ছে ১৪ মঞ্চ। প্রস্তুত হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। তবে যাঁদের জন্য এত আয়োজন, সেই দর্শকদের সাড়া কেমন? আইসিসির আশা, টিকিট বিক্রি ১০ লাখ ছাড়িয়ে যাবে। ইতিমধ্যে প্রায় সাড়ে সাত লাখ টিকিট বিক্রি হয়ে গেছে, তবে রোমাঞ্চকর বেশ কিছু ম্যাচের আসন খালি রয়েছে এখনো। আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন দর্শকদের তাই তাড়া দিচ্ছেন পরে আফসোসে না পুড়ে কাঙ্ক্ষিত টিকিট কেটে ফেলতে, ‘এই বিশ্বকাপ এ যাবৎকালের সবচেয়ে উন্মুক্ত আর প্রতিদ্বন্দ্বিতামূলক টুর্নামেন্ট হতে যাচ্ছে। যাদের সুযোগ আছে, আমি তো তাদের সবাইকেই এসে তাঁদের দলকে সমর্থন দিতে বলব।’ ২৩ বছর পরে ওশেনিয়া অঞ্চলে ফিরছে বিশ্বকাপ। ছুটি কাটানোর জন্য অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, সঙ্গে যদি যুক্ত হয় বিশ্বকাপের মতো আসর? ক্রিকেটপ্রেমীদের এর চেয়ে বড় উৎসব আর কিছু তো হতে পারে না। টিকিট নিয়ে কাড়াকাড়ি তো হওয়ারই কথা। আইসিসিক্রিকেটডটকম।