১০ হাজার এলবিডব্লু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৯৯ রানে দিন শেষ করলে রাতটা নির্ঘুমই কাটার কথা। ৯৯৯৯-এ দাঁড়িয়েও তাহলে উত্তেজনায় ছটফট করার কথা! এলবিডব্লু মানুষ হলে ১০ হাজার ছুঁতে যাওয়ার উত্তেজনাটা তার তীব্রই হতো। পরশু দিনটা ৯৯৯৯ এলবিডব্লু নিয়েই শেষ করেছিল টেস্ট ক্রিকেট। কাল মেলবোর্ন টেস্টে কেউ এলবিডব্লু হননি, তাই অপেক্ষাটা একটু বেড়েছিল। শেষ পর্যন্ত পোর্ট এলিজাবেথে নুয়ান প্রদীপের বলে হাশিম আমলা এলবিডব্লু হতেই পাঁচ অঙ্ক ছুঁল এলবিডব্লুর সংখ্যা। টেস্টে ক্যাচ দিয়ে ও বোল্ড হয়েই শুধু এর চেয়ে বেশি আউট হয়েছেন ব্যাটসম্যানরা। তিন ধরনের ক্রিকেট মিলিয়েও তা-ই। টেস্টে সবচেয়ে বেশি এলবিডব্লু হয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার (৬৩ বার), তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়েও তিনি (১০২)।

টেস্টে কোন আউট কতবার

ক্যাচ                    ৪০৪৬৩

বোল্ড                   ১৪৫৪৫

এলবিডব্লু               ১০০০০

রানআউট               ২৩৬৬

স্টাম্পড                  ১৩৮৯

হিট উইকেট            ১৫৫

হ্যান্ডল দ্য বল          ৭

রিটায়ার্ড আউট         ২

অবস্ট্র্যাক্ট দ্য ফিল্ড       ১