১০০ ও ২০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ইনিংসে ১৬৮, দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৭৪। জাতীয় লিগে এক ম্যাচে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়া শাহরিয়ার নাফীস অল্পের জন্য একই ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি পেলেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে একই ম্যাচে কোনো ব্যাটসম্যানের সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি পাওয়ার ঘটনা আছে ৬১টি। ৫৪ জন ব্যাটসম্যানের আছে এই কীর্তি। এঁদের মধ্যে মাত্র ৫ জন একাধিকবার এক ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি পেয়েছেন। ইংল্যান্ডের মরিস হ্যালাম, নিল টেলর, জিম্বাবুয়ের মারে গুডউইন ও অস্ট্রেলিয়ার ক্রিস রজার্স দুবার এক ম্যাচে সেঞ্চুরি ও ডাবল সেঞ্চুরি করেছেন। চারবার এই কীর্তি গড়ে পাকিস্তানের জহির আব্বাস সবার চেয়ে এগিয়ে। পাকিস্তানি ব্যাটিং গ্রেট চারবারই এই কীর্তি গড়েছেন ইংল্যান্ডের কাউন্টি দল গ্লস্টারশায়ারের হয়ে।