১০০ ও ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারও জোড়া সেঞ্চুরি পেলেন না স্টিভেন স্মিথ। ব্রিসবেনে দিবারাত্রির টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি পাওয়া অস্ট্রেলিয়া অধিনায়ক দ্বিতীয় ইনিংসে ফিরলেন ৬৩ রানে। একবার-দুবার নয়, স্মিথ এ নিয়ে সাতবার ম্যাচ শেষ করলেন একটি সেঞ্চুরি ও একটি ফিফটি নিয়ে। মজার ব্যাপার, এই সাতবারই স্মিথ সেঞ্চুরি পেয়েছেন ম্যাচের প্রথম ইনিংসে, দ্বিতীয় ইনিংসে ফিফটি। এক টেস্টে এক সেঞ্চুরি ও এক ফিফটি করায় স্মিথের ওপরে আছেন শুধু একজন—জ্যাক ক্যালিস। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের নয়বার আছে এই কীর্তি। ক্যালিস অবশ্য ম্যাচে জোড়া সেঞ্চুরিও করেছেন দুবার। দ্বিতীয় স্থানে অবশ্য স্মিথ একা নন। তাঁকে সঙ্গ দিচ্ছেন আরও পাঁচজন।

.
.

ম্যাচে এক সেঞ্চুরি ও এক ফিফটি

৯

জ্যাক ক্যালিস

দক্ষিণ আফ্রিকা

৭

অ্যালান বোর্ডার

অস্ট্রেলিয়া

৭

শচীন টেন্ডুলকার

ভারত

৭

রিকি পন্টিং

অস্ট্রেলিয়া

৭

কুমার সাঙ্গাকারা

শ্রীলঙ্কা

৭

অ্যালিস্টার কুক

ইংল্যান্ড

৭

স্টিভেন স্মিথ

অস্ট্রেলিয়া