প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারত প্রথম ইনিংস ৩১২, শ্রীলঙ্কা প্রথম ইনিংস ২০১। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে ১১১ রানের লিড নিয়েছে ভারত। ২১৭৯ ম্যাচের ইতিহাসে টেস্ট ক্রিকেট মাত্র পঞ্চমবার কোনো দলকে প্রথম ইনিংসে ১১১ রানের লিড নিতে দেখল। ১৯৮৪ সালে দিল্লি টেস্টে প্রথম ১১১ রানের লিড নিয়েছিল কোনো দল। ভারতের ৩০৭ রানের জবাবে ইংল্যান্ড থামে ৪১৮ রানে। ইংলিশরা ম্যাচটা জেতে ৮ উইকেটে। দ্বিতীয় ঘটনাটি ১৯৯৬ সালে অ্যান্টিগায় ওয়েস্ট ইন্ডিজ (৫৪৮/৭ ডি.) ও নিউজিল্যান্ড (৪৩৭) ম্যাচে। ড্র হয় ম্যাচটি। পরের ম্যাচটাও ক্যারিবিয়ানে, এবার ওয়েস্ট ইন্ডিজের (২০৮) প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড (৩১৯)। এবারও জয়ী দলের নাম ইংল্যান্ড। কলম্বোর আগে ১১১ রানের লিড নেওয়ার সর্বশেষ ঘটনা ছিল ২০১২ সালে পাল্লেকেলেতে। ড্রয়ে শেষ হয়েছিল পাকিস্তান (২২৬) ও শ্রীলঙ্কার (৩৩৭) ম্যাচটি।