১১২ রানে জিতেছে অস্ট্রেলিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিচেল জনসন শুরুতেই ভেঙে দেন ইংলিশদের লড়াইয়ের স্বপ্ন। ছবি: এএফপি
মিচেল জনসন শুরুতেই ভেঙে দেন ইংলিশদের লড়াইয়ের স্বপ্ন। ছবি: এএফপি

গ্লেন ম্যাক্স​ওয়েলের ব্যাট ঝলসে উঠেছিল অস্ট্রেলীয় ইনিংসের শেষার্ধে। ৯৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে তাঁর দলকে ফি​ি​রয়ে​ছিরেন খাদের কীনারা থেকে। বল হাতেও যে তিনি কম যান না, সেটা তিনি প্রমাণ করলেন ইংলিশ ইনিংসে এসে। হাত ঘুরিয়ে ৪৬ রানের বিনিময়ে তিনি তুলে নিলেন ৪ উইকেট। তাঁর সঙ্গে যোগ হল মিচেল জনসন, জশ হ্যাজেলউড আর জেমস ফকনারের ক্ষুরধার বোলিং। আর তাতেই ইংল্যান্ডের ইনিংস থামল ১১২ রান দূরে। ১৬৬ রানে অলআউট হয়ে কার্লটন-মিড ত্রিদেশীয় সিরিজের শিরোপাটা ইংলিশরা তুলে দিল অস্ট্রেলীয়দের হাতেই।
রবি বোপারা চেষ্টা করেছিলেন, লড়াই চালিয়েছিলেন মঈন আলী, জো রুট ও স্টুয়ার্ট ব্রড। কিন্তু শেষরক্ষা হয়নি। জশ হ্যাজেলউড আর মিচেল জনসনের দারুণ বোলিংয়ে শুরুটা যাচ্ছেতাই হওয়াতেই আর ঘুরে দাঁড়ানো সম্ভব হয়নি ইংল্যান্ডের। ইংলিশ ইনিংসের যবনিকাটা ফেলে দিয়েছেন ওই ম্যাক্সওয়েলই।
রবি বোপারা ৩৩ রান করে ঝুলে ছিলেন অনেকক্ষণ। কিন্তু সতীর্থদের ব্যর্ততায় অস্ট্রেলীয় বোলিংয়ের ওপর খুব বেশি প্রভাব রাখতে পারেননি তিনি। মঈন আলীর ২৬ জো রুটের ২৫ আর স্টুয়ার্ট ব্রডের ২৪ রান অস্ট্রেলিয়ার বিজয়কে কেবল বিলম্বিতই করেছে। সূত্র: এএফপি।