১২ দিনে ৬ ম্যাচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী মাসে জিম্বাবুয়ে সফরে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি খেলবে ভারত। ১১ জুন প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সফর, শেষ টি-টোয়েন্টি ২২ জুন। অর্থাৎ ১২ দিনের মধ্যেই হবে ছয়টি ম্যাচ। ঠাসা সূচির কারণে সবগুলো ম্যাচই হবে একই ভেন্যুতে—হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ড। গতকাল জিম্বাবুয়ে ক্রিকেট নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট দলের জিম্বাবুয়ে সফর। এর আগে ২০১৫ সালের জুলাইয়ে জিম্বাবুয়ে গিয়েছিল ভারত। ক্রিকইনফো।