৫৫ রানে ৩ উইকেট ফেলেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতবারের দুঃখ ভুলে এভাবে জয়ের আনন্দে মাততে পারবেন বাংলাদেশের মেয়েরা? ছবি: প্রথম আলো।
গতবারের দুঃখ ভুলে এভাবে জয়ের আনন্দে মাততে পারবেন বাংলাদেশের মেয়েরা? ছবি: প্রথম আলো।

এশিয়ান গেমসে মেয়েদের ক্রিকেটের ফাইনালে বাংলাদেশের বিপক্ষে টেসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ইনচনের ইয়োনহি ক্রিকেট মাঠে অনুষ্ঠিত এ ম্যাচে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ১২.১ ওভারে ৩ উইকেটে ৫৫।
দলীয় ১৪ রানে মাথায় পাকিস্তানের ওপেনার জাভেরিয়া খানকে ফিরিয়েছেন জাহানারা আলম। সালমা খাতুনের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে জাভেরিয়ার সংগ্রহ ৬। রুমানা আহমদের বলে অপর ওপেনার মারিনা ইকবাল ফিরেছেন ১৪ রানে। ফাহিমা খাতুনের বলে ২৪ রানে সরাসরি বোল্ড আউট হন বিসমাহ মারুফ। 
গত এশিয়াড মহিলা ক্রিকেটের সোনার লড়াইয়ের পুনরাবৃত্তি হচ্ছে আজ। পাকিস্তানের বিপক্ষে ফাইনালে এবার সালমা খাতুনের দল প্রতিশোধ নিতে পারবে কি না, সেটিই দেখার।