১৪৫ রানের পুঁজিও জেতাতে পারে ভারতকে!

জিতলেই সবচেয়ে বেশিবার যুব বিশ্বকাপ জেতার রেকর্ড। ভারতের সেই স্বপ্ন শুরুতেই ধাক্কা খেল। প্রথমে ব্যাট করে মাত্র ১৪৫ রানে অলআউট হয়ে গেছে তারা।
তবে ভারত এই ভেবে আশাবাদী হতে পারে, যুব বিশ্বকাপে এত কম রান করেও জেতার রেকর্ড আছে। ২০০৮ সালে ভারতই যেমন ১৫৯ রানে অলআউট হয়েও ম্যাচটি জিতেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৬ সালেই আবার পাকিস্তানের ১০৯-এর জবাবে ভারত অলআউট হয়ে গিয়েছিল মাত্র ৭১ রানে। ২০১০ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার ২০৭ রানের জবাবে ২৫ রানে ম্যাচটি হেরে গিয়েছিল পাকিস্তান।
যুব বিশ্বকাপের ফাইনালগুলো বেশির ভাগই হয়েছে লো স্কোরিং। যতই বয়সভিত্তিক ক্রিকেট হোক, ফাইনাল তো ফাইনালই। হয়তো ফাইনালের সেই মানসিক চাপই পেয়ে বসে যুবাদের।
আর এখানেই এগিয়ে আছে এবারের ওয়েস্ট ইন্ডিজ। তাদের খেলা দেখে মনেই হচ্ছে না এটি ফাইনাল। খেলার আনন্দেই খেলে যাচ্ছে তারা। বোলিং কিংবা ফিল্ডিংয়ের প্রতিটা ধাপেই দেখা গেছে সেই উপভোগের মন্ত্র। সেই উপভোগ ব্যাটিংয়েও চললে ভারতের শিরোপা জেতার আশা না করাই ভালো।