প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় ওয়ানডেতে মরনে মরকেল, তৃতীয় ওয়ানডেতে ডেল স্টেইন। পরপর দুই ম্যাচে ১৫০ উইকেটের মাইলফলক ছুঁলেন দুই দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার। মরকেল-স্টেইনকে নিয়ে ১৫০ উইকেট পাওয়া ওয়ানডে বোলারের সংখ্যা এখন ৬৫। মরকেল ১৫০ উইকেট পেয়েছেন ৮৯ ম্যাচে, স্টেইন ৯৬ ম্যাচে। ম্যাচের হিসাবে ১৫০ উইকেট ছোঁয়ায় স্টেইন ১১তম হলেও মরকেল তৃতীয় দ্রুততম বোলার। মরকেলের সমান ৮৯ ম্যাচে ১৫০তম উইকেট পেয়েছেন তাঁর পূর্বসূরি অ্যালান ডোনাল্ডও। এই দুজনের ওপরে আছেন ব্রেট লি ও সাকলায়েন মুশতাক। অস্ট্রেলীয় ফাস্ট বোলার লি ৮২ ম্যাচে ও পাকিস্তানি অফ স্পিনার সাকলায়েন মুশতাক ৭৮ ম্যাচে ছুঁয়েছেন ১৫০। সাকলায়েন ১৯৯৮ সালে ঢাকায় ইনডিপেনডেন্স কাপে ভারতের বিপক্ষে ভেঙেছিলেন ডোনাল্ডের রেকর্ড।