প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিম্বাবুয়ে টি-টোয়েন্টিতে দেড় শর বেশি রান করবে এবং হারবে। গত কিছুদিনে এটি যেন নিয়মে দাঁড়িয়ে গেছে। গত মে মাসে পাকিস্তান সফর থেকে শুরু করে পাঁচ ম্যাচে প্রথমে ব্যাট করে ১৫০-এর বেশি রান করেছে জিম্বাবুয়ে। এই পাঁচ ম্যাচেই হেরেছে জিম্বাবুইয়ানরা। এই টানা হারেই অনাকাঙ্ক্ষিত এক তালিকায় সবার ওপরে নাম উঠে গেছে জিম্বাবুয়ের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেড় শ বা তার বেশি রান করে সবচেয়ে বেশি হেরেছে জিম্বাবুইয়ানরাই। দেড় শ করেও ৯ বার হেরেছে দলটি। বাংলাদেশের সঙ্গে প্রথম টি-টোয়েন্টিতে হারের পর জিম্বাবুয়ে পেছনে ফেলেছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজকে। ওই দুটি দলই প্রথমে দেড় শ করে ৮ বার করে হেরেছে। ৬ বার করে হেরে এরপর আছে ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ১৫০ রান করে হেরেছে মাত্র দুবার, জিতেছে চারবার।