১৭ বলে ফিফটি গেইলের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩১ বলে ৭৭ রান। ৫টি চার ও ৮টি ছয়। ক্রিস গেইলের এই ব্যাটিং তাণ্ডবে কাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবিয়ানদের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্রুততম ফিফটি করেছেন গেইল। ৫টি করে চার ও ছয়ে ১৭ বলে ফিফটি করে দ্বিতীয় দ্রুততম ফিফটির পল স্টার্লিং ও মাইবুর্গের রেকর্ড ছুঁয়েছেন। দ্রুততম ফিফটির রেকর্ডটি ১২ বলের, যুবরাজ সিংয়ের।
কেপটাউনে টস জিতে রুশোর ফিফটিতে (৪০ বলে ৫১*) ৪ উইকেটে ১৬৫ রান করে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ (১৬৮/৬) জেতে চার বল হাতে রেখে। ক্রিকইনফো।