১৮২ রানে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮২ রানে অল আউট হয়েছে বাংলাদেশ দল। ৭১ ওভার ৪ বল খেলে এই রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। অধিনায়ক মুশফিকুর রহিম ৪৮ রান করে অপরাজিত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সুলেমান বেন পেয়েছেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৪৮৪ রানে ইনিংস ঘোষণা করেছিল ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের পক্ষে একমাত্র অর্ধশতকের (৫১) দেখা পান মুমিনুল হক।