১৯ বছর আগে
একটা নতুন অভিজ্ঞতাই হলো ব্রেন্ডন ম্যাককালাম-কেন উইলিয়ামসনদের জন্য। দেশের মাটিতে আগেও টেস্ট হেরেছেন, তবে ইনিংস ব্যবধানে হারের এই অভিজ্ঞতা আগে কখনো হয়নি এই নিউজিল্যান্ড দলের কারও।
হওয়ার কথাও না। দেশের মাটিতে নিউজিল্যান্ড সর্বশেষ ইনিংস ব্যবধানে হেরেছিল ১৯৯৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে এই ওয়েলিংটনের বেসিন রিজার্ভেই। এবার ওয়েলিংটন টেস্টে যাঁরা খেলেছেন, তাঁদের কারও ক্যারিয়ারই তখন শুরু হয়নি।
১৯৯৭ সালে নিউজিল্যান্ডের যে দলটা ইংল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল, সেটির অধিনায়ক ছিলেন লি জারমন। ইংল্যান্ডের নেতৃত্বে ছিলেন মাইক আথারটন। প্রথম ইনিংসে কিউইদের ১২৪ রানের জবাবে ইংল্যান্ড গ্রাহাম থর্পের দুর্দান্ত সেঞ্চুরিতে তুলেছিল ৩৮৩ রান। কিন্তু দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারেনি নিউজিল্যান্ড, অলআউট হয়ে যায় ১৯১ রানে। ইনিংস ও ৬৮ রানে হারটা বড় ধাক্কা হয়েই এসেছিল লি জারমনের জন্য। নিউজিল্যান্ডের অধিনায়ক হিসেবেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর, ১২টি টেস্টের সব কটিই খেলেছেন অধিনায়ক হিসেবে। ওয়েলিংটনের সেই হার দিয়েই শেষ হয়ে যায় তাঁর টেস্ট ক্যারিয়ার।