আইরিশদের ১০৬ রানের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে ১০৬ রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ব্যাংককের ট্রেডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১০৫ /৩।

নিগার সুলতানা ও শারমিন আহমেদের ২১ রানের উদ্বোধনী জুটির পর হঠাৎ করেই আইরিশ লেগ স্পিনার সিয়ারা ম্যাটকেফে দৃশ্যপটে আবির্ভূত হয়ে তুলে নেন ২ উইকেট। দলীয় ২১ রানেই প্রথমে শারমিন আকতার ও পরে লতা মণ্ডলকে সাজঘরে ফেরালে বেশ বিপদে পড়ে যায় বাংলাদেশ। কিন্তু এর পরেই নিগার সুলতানা ও রুমানা আহমেদের ৭৪ রানের জুটি দলের সংগ্রহকে নিয়ে যান ৯৫-তে। দলীয় ৯৫ রানে ফেরে ৪১ রান করে ওই ম্যাটকেফের
বলেই ফেরেন নিগার। কিন্তু রুমানা ৩৮ রানে শেষ অবধি অপরাজিত থেকে বাংলাদেশের সংগ্রহকে একশ পার করে দেন।

শারমিন আহমেদ ৪১ রান করেন ৫৭ বল খেলে, টি-টোয়েন্টির আদর্শ ইনিংস না হলেও এটি দলীয় সংগ্রহে রেখেছে অসামান্য ভূমিকা। একই কথা প্রযোজ্য রুমানা আহমেদের জন্যও। ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে এবারের বাছাইপর্বে এই প্রথম ব্যাট হাতে ভূমিকা রাখলেন ইতিমধ্যেই ‘বোলার’ হিসেবে আতঙ্ক ছড়ান রুমানা। শেষ দিকে নেমে ৬ রানে অপরাজিত ছিলেন ফারজানা হক।

এই প্রতিযোগিতার সবচেয়ে শক্তিশালী আক্রমণ যে বাংলাদেশের, সেটা স্বীকার করে নিয়েছে সবাই। সেই শক্তিশালী বোলিং আক্রমণ আজ আয়ারল্যান্ডের বিপক্ষে কতটুকু কী করতে পারে, সেটাই এখন দেখার বিষয়।