বৃষ্টিতে ছোট হয়ে আসা টি-টোয়েন্টি ম্যাচ, শেষ চার ওভারে আয়ারল্যান্ডের দরকার ৪৩ রান। ম্যাচের এই সমীকরণেই অষ্টম ওভারে কাল ভারতের বৃহত্তর নয়দায় প্রথম বল হাতে নিলেন রশিদ খান। আফগানিস্তানের লেগ স্পিনার ওই ওভারে মাত্র ৩ রান দিয়ে নিলেন ২ উইকেট। পরের ওভারে আরও ভয়ংকর রশিদ। এবার কোনো রান না দিয়েই ৩ উইকেট! রশিদ বলই করেছেন এই দুই ওভার, আর তাতেই ৫ উইকেট। টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে টানা দশম জয় এনে দেওয়ার পথে রেকর্ডই করে ফেললেন রশিদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তো বটেই টেস্ট কিংবা ওয়ানডেতেও এত কম বল করে আর কেউ ৫ উইকেট নিতে পারেননি।
টি-টোয়েন্টিতে কম ওভারে ৫ উইকেট
২.০-১-৩-৫ রশিদ খান
আফগানিস্তান-আয়ারল্যান্ড, নয়দা, ২০১৭
২.২-০-৬-৫ উমর গুল
পাকিস্তান-দ. আফ্রিকা, সেঞ্চুরিয়ন, ২০১৩
৩.০-০-৬-৫ উমর গুল
পাকিস্তান-নিউজিল্যান্ড, ওভাল, ২০০৯
৩.৩-২-৩-৫ রঙ্গনা হেরাথ
শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড, চট্টগ্রাম, ২০১৪
* এ ছাড়া ৩.৫ ওভার বোলিং করে ৫ উইকেট নিয়েছেন তিনজন।