২০ বছর নিষিদ্ধ বদি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
র্যাম স্লাম—দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ঘরোয়া টি-টোয়েন্টি লিগ। ২০ ওভারের এই লিগেই গত বছর ম্যাচ পাতানোর চেষ্টা করেছিলেন গুলাম বদি। সেই চেষ্টার পরিণতি, সব ধরনের ক্রিকেট থেকে ২০ বছরের জন্য নিষিদ্ধ হয়ে গেলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ক্রিকেটার। কাল সেঞ্চুরিয়ন টেস্টের চা-বিরতির সময় বদিকে নিষিদ্ধের ঘোষণা দেন ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত। ৩৭ বছর বয়সী বদি ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলেছেন। এএফপি।