২০০ উইকেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাকলায়েন মুশতাক ওয়ানডেতে দ্রুততম ২০০ উইকেট
সাকলায়েন মুশতাক ওয়ানডেতে দ্রুততম ২০০ উইকেট

২২ অক্টোবর, ১৯৯১। ওয়ানডে ক্রিকেট শুরু হওয়ার ২০ বছর পর কোনো বোলারের ২০০ উইকেট পাওয়ার প্রথম কীর্তি। শারজায় ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার উইনস্টন বেঞ্জামিনকে এলবিডব্লু করে প্রথম এই মাইলফলক ছোঁন ভারতের কপিল দেব। প্রায় দুই যুগ পর কপিল প্রতিষ্ঠিত ‘টু হান্ড্রেড ক্লাবের’ ৩৬ ও ৩৭তম সদস্য হলেন সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। ২০০ উইকেট পেতে সাকিব ও মাশরাফিকে খেলতে হলো যথাক্রমে ১৫৬ ও ১৫৭ ম্যাচ। এই ক্লাবের ২৩ জন বোলারই সাকিব-মাশরাফির চেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেট পেয়েছেন। সবচেয়ে কম, ১০৪ ম্যাচ খেলে পেয়েছিলেন সাকলায়েন মুশতাক। সময়ের হিসাবেও দ্রুততম পাকিস্তানের অফ স্পিনার। অভিষেকের তিন বছর ২৪৯ দিনের মাথাতেই ২০০ উইকেট পেয়ে যান সাকলায়েন। ম্যাচ ও সময়—দুই হিসাবেই দ্বিতীয় অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার ব্রেট লি (১১২ ম্যাচ, পাঁচ বছর ১৮৪ দিন)।