প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের ২০৪ রান তাড়া করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। দুই শ তাড়া করে এই প্রথম টি-টোয়েন্টিতে জয় পেল অস্ট্রেলিয়া। এর আগে ২০১০ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১৪ করেও ম্যাচ টাই করেছিল তারা। অবশেষে ২০০-এর গেরো খুলল অস্ট্রেলিয়ার।২০০ বা এর বেশি তাড়া করে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ভারতের। দ্বিতীয় ইনিংসে দুই শ বা তার চেয়ে বেশি রান করে মোট তিনটি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। এর ঠিক বিপরীত অবস্থা ইংল্যান্ডের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তিনবার ২০০ বা এর বেশি করেছে ইংলিশরা। দুর্ভাগ্যজনকভাবে প্রতিবারই ম্যাচ হেরেছে তারা।