২০১৫ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জাতীয় লিগটা অসাধারণ কেটেছিল লিটন দাসের। সাত ম্যাচের ১৩ ইনিংসে ১০২৪ রান করেছিলেন রংপুর বিভাগের এই ব্যাটসম্যান। জাতীয় লিগের পর বাংলাদেশ ক্রিকেট লিগে পূর্বাঞ্চলের হয়ে এক ম্যাচে ১১২ রান করা লিটনের টেস্ট অভিষেকও হয়ে গেছে এ বছর। গত জাতীয় লিগটা শুরু হয়েছিল ২০১৫ সালেই। ক্যালেন্ডারের পাতা না ঘুরতেই আবার শুরু হয়ে গেছে জাতীয় লিগ। তবে লিটন আছেন ‘এ’ দলের সঙ্গে ভারতে। সেখানেই কাল কর্ণাটকের বিপক্ষে প্রথম শ্রেণির ম্যাচে ৫০ রান করলেন। এ বছর প্রথম শ্রেণির ম্যাচে ১৯ ইনিংসে ১২৮৩ রান লিটনের। বছরে তাঁর চেয়ে বেশি রান করেছেন শুধু আটজন ব্যাটসম্যান। ৩৫ ইনিংসে ১৮০৮ রান নিয়ে সবার ওপরে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক নির্বাচিত অ্যাডাম ভোজেস।