২০১৫ সালে ওয়ানডের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডের সোনালি বছর
বিশ্বকাপ দিয়ে শুরু। ওয়ানডেতে বাংলাদেশের সোনালি সাফল্যে মোড়া বছর শেষ হলো জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিতে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, পাকিস্তানকে ধবলধোলাই, সিরিজ জয় ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দুই পরাশক্তির বিপক্ষেও। প্রথমবারের মতো টানা পাঁচটি সিরিজ জিতে ৫০ ওভারের ক্রিকেটে নিজেদের ইতিহাসের উজ্জ্বলতম অধ্যায়টা লিখেছে ২০১৫ সালেই।
ম্যাচ ১৮
জয় ১৩
হার ৫
৭২.২২
২০১৫ সালে ওয়ানডেতে বাংলাদেশের সাফল্যের হার। শুধু ২০০৯ সালেই বাংলাদেশের সাফল্য এবারের চেয়ে বেশি ছিল। ওই বছর ১৯ ম্যাচের ১৪টিতেই জিতেছিল বাংলাদেশ। ১০টি জয়ই অবশ্য ছিল জিম্বাবুয়ের বিপক্ষে।

৩২৯/৬
এ বছরই ওয়ানডেতে সর্বোচ্চ স্কোর করেছে বাংলাদেশ। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মিরপুরে।

এ বছর ওয়ানডেতে সবচেয়ে বেশি ৩ বার ৫ উইকেট নিয়েছেন মুস্তাফিজ।
৫.৫৯
ওভারপ্রতি রান তোলার ক্ষেত্রেও সেরা বছর। দ্বিতীয় সর্বোচ্চ ৫.৪৩ রানরেট ছিল ২০১৩ সালে।

ওয়ানডেতে বাংলাদেশের নয়টি ৩০০ ছাড়ানো ইনিংসের তিনটিই হয়েছে এ বছর, এক বছরে সবচেয়ে বেশি।
এ বছর প্রতি ৩৫.৭৯ রানে একটি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ। ব্যাটিং গড়ের হিসাবে যা বাংলাদেশের সেরা। পেছনে পড়ল ২০১২ সালের উইকেটপ্রতি ৩১.৬৪ রান।
৭০টি ছক্কা মেরেছেন তামিম-সৌম্যরা, যা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের সর্বোচ্চ।
২০১৫ সালে কমপক্ষে ১০ উইকেট নেওয়া বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমানের বোলিং গড়ই (১২.৩৪) সবচেয়ে কম।

৭
এ বছর রেকর্ড সাতটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর আগে বছরে চারটির বেশি সেঞ্চুরি কখনো ছিল না।
৪
মুস্তাফিজ ৩, সাকিব ১। ২০১৫ সালেই সবচেয়ে বেশিবার ম্যাচে ৫ উইকেট পেলেন বাংলাদেশের বোলাররা।
৫
বাংলাদেশের প্রথম উইকেটকিপার হিসেবে এ বছরই ম্যাচে ৫ ক্যাচ নিয়েছেন মুশফিকুর রহিম, জুনে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।
১৪
এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড গড়েছেন নাসির হোসেন
২০১৫ সালে ওয়ানডের বিভিন্ন দল
      ম্যাচ জয় হার পরি. সাফল্য (%)
অস্ট্রেলিয়া ১৯ ১৫ ৩ ১ ৮৩.৩৩
বাংলাদেশ ১৮ ১৩ ৫ ০ ৭২.২২
নিউজিল্যান্ড ২৯ ১৯ ৯ ১ ৬৭.৮৫
দ. আফ্রিকা ২৪ ১৫ ৯ ০ ৬২.৫০
ভারত ২৩ ১৩ ৯ ১ ৫৯.০৯
শ্রীলঙ্কা ২২ ১১ ১০ ১ ৫২.৩৮
পাকিস্তান ২৪ ১২ ১১ ১ ৫২.১৭
আয়ারল্যান্ড ১৫ ৬ ৭ ২ ৪৬.১৫
ইংল্যান্ড ২৩ ৯ ১৩ ১ ৪০.৯০
আফগানিস্তান ১৫ ৬ ৯ ০ ৪০.০০
ও. ইন্ডিজ ১৫ ৪ ১১ ০ ২৬.৬৬
জিম্বাবুয়ে ২৯ ৭ ২১ ১ ২৫.০০
স্কটল্যান্ড ১০ ১ ৮ ১ ১১.১১
আমিরাত ৬ ০ ৬ ০ ০০.০০