২০১৯ পর্যন্ত অধিনায়ক ম্যাথুস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন টেস্টের সিরিজ ৩-০ ব্যবধানে হার! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধবলধোলাই হওয়ার পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের নেতৃত্বে অ্যাঞ্জেলো ম্যাথুসের থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আস্থা রাখছে এই অলরাউন্ডারেরই ওপরই। এসএলসির সভাপতি থিলান সুমাথিপালা জানিয়েছেন, ২০১৯ বিশ্বকাপে শ্রীলঙ্কা দলকে নেতৃত্ব দেবেন ম্যাথুসই। বোর্ড সভাপতিকে সমর্থন করছেন এসএলসির প্রধান নির্বাচক সনাৎ জয়াসুরিয়াও। রয়টার্স।