২১১ রানে এগিয়ে থেকেও অস্বস্তিতে দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় ইনিংসে রাসি ফন ডার ডুসেন নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি।ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলিন ডি গ্র্যান্ডহোমের দ্বিতীয় টেস্ট শতকই ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের ইনিংসের মেরুদণ্ড। তাঁর ১৫৮ বলে ১২০ রানের ইনিংসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ২৯৩ রান তুলেছে নিউজিল্যান্ড।

৭১ রানে এগিয়ে থেকে দক্ষিণ আফ্রিকা অবশ্য দ্বিতীয় ইনিংসটা (প্রথম ইনিংসে ৩৬৪) খুব আত্মবিশ্বাসের সঙ্গে শুরু করতে পারেনি। ৩৮ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলা প্রোটিয়ারা চা–বিরতির আগপর্যন্ত তুলতে পেরেছে ৪২ রান। ১১৩ রানে এগিয়ে থেকে দিনের শেষ সেশন শুরু করে তাদের সংগ্রহ এই মুহূর্তে ৩ উইকেটে ৮০। ১৫১ রানে এগিয়ে তারা। রাসি ফন ডার ডুসেন ৩০ আর তেম্বা বাভুমা ১৫ রানে অপরাজিত।

দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে সাউদি নিয়েছেন ২ উইকেট
ছবি: এএফপি

প্রথম ইনিংসে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক তুলে নেওয়া সারেল এরউয়ি দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। তিনি ফিরেছেন দলীয় ১২ রানের মাথায়। টিম সাউদির বলে এলবিডব্লু হয়েছেন তিনি। ২৩ রানের মাথায় ফেরেন ডিন এলগার। তিনিও সাউদির বলে আউট। ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে টম ব্লান্ডেলকে। এইডেন মার্করাম ১৪ রান করেছিলেন, কিন্তু তিনি আউট ম্যাট হেনরির বলে।

এর আগে নিজেদের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মুখরক্ষা হয় গ্র্যান্ডহোম আর ড্যারিল মিচেলের এক জুটিতে। ষষ্ঠ উইকেটে এ দুজনের ১৩৩ রানের জুটি ছাড়া আসলে কিউইদের ইনিংসে বলার মতো তেমন কিছু নেই। ৯১ রানে ৫ উইকেট হারিয়ে ফেলার পর গ্র্যান্ডহোম আর মিচেলের জুটিই নিউজিল্যান্ডের সংগ্রহ মোটামুটি ভালো একটা জায়গায় নিয়ে যান। গ্র্যান্ডহোম ১৫৮ বলে ১২০ করেন। তাঁর ইনিংসে ছিল ১২টি বাউন্ডারি ও ৩টি ছক্কা। মিচেল খেলেন ৬০ রানের ইনিংস। ১৩৪ বলে। মেরেছেন ৮টি বাউন্ডারি। এ দুজনের আগে নিউজিল্যান্ডের সর্বোচ্চ রান হেনরি নিকোলসের—৩৯। শেষ দিকে নিল ওয়াগনার ১৮ বলে ২১ রানের এক ঝোড়ো ইনিংস খেলে নিউজিল্যান্ডের সংগ্রহ তিন শর কাছাকাছি নিয়ে যান। শেষ পর্যন্ত ২৯৩ রানে থামে তাদের ইনিংস।

কলিন ডি গ্র্যান্ডহোমের শতক বাঁচিয়েছে নিউজিল্যান্ডকে
ছবি: এএফপি

কাগিসো রাবাদা পেয়েছেন ৫ উইকেট। এটি টেস্ট ক্রিকেটে তাঁর ১১তম ৫ উইকেট-কীর্তি। ৫ উইকেটের মধ্যে দুটি ছিল পরপর দুই বলে (নিল ওয়াগনর ও ম্যাট হেনরি)। মার্কো ইয়ানসেনও কম যাননি। তিনি নিয়েছেন ৪ উইকেট। স্পিনার কেশব মহারাজ পেয়েছেন ১ উইকেট।

ক্রাইস্টচার্চ টেস্টের তৃতীয় দিন চা–বিরতির পর ফন ডার ডুসেন আর তেম্বা বাভুমার ওপরই দক্ষিণ আফ্রিকার বড় ভরসা ছিল। কিন্তু কেউই বড় ইনিংস খেলতে পারেননি। ডুসেন ফিরেছেন ৪৫ রানে ওয়াগনরের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে। বাভুমা নিজের ইনিংসটা ২৩ রানের বেশি নিতে পারেননি। তিনিও ফিরেছেন ওয়াগনরের বলে, সাউদির ক্যাচ হয়ে। এ দুজন অবশ্য ১০২ বলে ৬৫ রানের একটা জুটি দাঁড় করিয়েছিলেন। দিন শেষে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ২১১ রানে।

হাতে এখনো ৫ উইকেট আছে প্রোটিয়াদের। তবে এই লিডকে কিছুতেই স্বস্তিকর বলা চলে না। তবে ডুসেন ও বাভুমার ৬৫ রানের জুটি দ্বিতীয় ইনিংসে তাদের বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে। কাল যদি তারা এই লিডটাকে ২৭৫ রানের ওপরে নিতে না পারে, তাহলে ভয়টা থেকেই যাবে।