প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৩৫তম ইনিংসে ২২তম টেস্ট সেঞ্চুরি পেয়ে গেলেন হাশিম আমলা। টেস্টে ২২ সেঞ্চুরি পাওয়া ৩১তম ব্যাটসম্যান হলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। এই ৩১ জনের মধ্যে মাত্র ছয়জন আমলার চেয়ে কম ইনিংসে ২২টি সেঞ্চুরি পেয়েছেন। সবচেয়ে কম ৫৮ ইনিংসে ২২ সেঞ্চুরি করেছেন স্যার ডন ব্র্যাডম্যান। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সুনীল গাভাস্কারকে ২২তম সেঞ্চুরি পেতে ব্র্যাডম্যানের চেয়ে ৫৩ ইনিংস বেশি খেলতে হয়েছে। এ ছাড়া আমলার চেয়ে কম ইনিংসে ২২ সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার (১১৫), মোহাম্মদ ইউসুফ (১২২), ওয়ালি হ্যামন্ড (১২৭) ও ম্যাথু হেইডেন (১২৯)।