২২৫ রানে অলআউট উইন্ডিজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রথম ইনিংসে ৩৫৩ রানের জবাবে আগের দিনই জনসনকে (২৩) হারিয়ে ১০৭ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। আর কাল এর সঙ্গে ১১৮ যোগ করতেই বাকি ৯ উইকেট হারিয়ে ফেলল ক্যারিবীয়রা। প্রথম ইনিংস শেষে ১২৮ রানের লিড সফরকারী ভারতের। ৫৩ রান নিয়ে আগের দিন অপরাজিত থাকা ব্রাফেট বেশি দূর এগোতে পারেননি। আউট হয়েছেন ৬৪ রানে। বড় একটা ইনিংসের সম্ভাবনা জাগিয়েও স্যামুয়েলস করেছেন ৪৮। সবচেয়ে সফল বোলার ভুবনেশ্বর কুমার, ৩৩ রানে নিয়েছেন ৫ উইকেট। তথ্যসূত্র: ক্রিকইনফো।