২৫ সেপ্টেম্বর থেকে জাতীয় লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা ছিল বিসিএল। কিন্তু ফ্র্যাঞ্চাইজিগুলোর অনিচ্ছায় সেটি যে আপাতত হচ্ছে না, তা মোটামুটি নিশ্চিতই হয়ে গিয়েছিল। কাল বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবেই জানানো হলো বিসিএলের পরিবর্তে ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ।
কাল মিরপুরে বিসিবির টুর্নামেন্ট কমিটির এক সভা শেষে কমিটির প্রধান সাইফুল আলম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ঢাকা ও চট্টগ্রামের বাইরে রাজশাহী, বগুড়া, খুলনা, ফতুল্লা ও বিকেএসপির তিনটি মাঠে হবে জাতীয় লিগের ম্যাচগুলো। এবারের মৌসুমে খেলোয়াড়দের ম্যাচ ফি বাড়ানোর কথাও ভাবা হচ্ছে বলে জানান সাইফুল।
এদিকে, ফিক্সিংয়ের কারণে নিষেধাজ্ঞা পাওয়া মোহাম্মদ আশরাফুলের ঘরোয়া ক্রিকেটে খেলার ওপর নিষেধাজ্ঞা শেষ হয়েছে গত মাসেই। তাই এবারের জাতীয় লিগে দেখা যেতে পারে আশরাফুলকেও।