প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টি-টোয়েন্টিতে ৩ উইকেট নেওয়াটা অভ্যাসই বানিয়ে ফেলেছেন আল আমিন হোসেন। এশিয়া কাপে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন, গত পরশু শ্রীলঙ্কার বিপক্ষেও নিলেন ৩ উইকেট। ১৬ ম্যাচে চতুর্থবারের মতো ৩ উইকেট বাংলাদেশের পেসারের। আগের দুবার নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ (২০১৪) ও জিম্বাবুয়ের বিপক্ষে (২০১৫)। বাংলাদেশের বোলারদের মধ্যে একমাত্র সাকিব
আল হাসানই আল আমিনের চেয়ে বেশিবার ৩ বা এর বেশি উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক ৩ উইকেট নিয়েছেন পাঁচবার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বার ৩ বা এর বেশি উইকেট নিয়েছেন পাকিস্তানের উমর গুল (১২)। তাঁর খুব কাছাকাছিও এক পাকিস্তানি—সাঈদ আজমল (১১)। ১০ বার করে ৩ বা এর বেশি উইকেট নিয়ে এর পর আছেন দুই শ্রীলঙ্কান লাসিথ মালিঙ্গা ও অজন্তা মেন্ডিস।