৩ পয়েন্ট খোয়াল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়ানডে ও টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজেও ধবলধোলাই বাংলাদেশ। মাঠের ব্যর্থতার জের আইসিসি র্যাঙ্কিংয়েও টানতে হচ্ছে তামিম-সাকিবদের। সিরিজের দুই ম্যাচেই হেরে তিন তিনটি র্যাঙ্কিং পয়েন্ট খুইয়েছে বাংলাদেশ। তবে অবস্থানের হেরফের হয়নি, ৬২ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে আগের মতো নবম স্থানেই। দশে নেমে যাওয়াটা অবশ্য কষ্টকরই, তলানির দল জিম্বাবুয়ের পয়েন্ট যে মাত্র ৫।
২-০-তে সিরিজ জিতে নিউজিল্যান্ড পয়েন্ট বাড়িয়ে নিয়েছে ২টি। ৯৮ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে টপকে পাঁচে উঠে গেছে কিউইরা। ছয়ে পাকিস্তান (৯৭), সাতে শ্রীলঙ্কা (৯৬), আটে ওয়েস্ট ইন্ডিজ (৬৯)। ১২০ পয়েন্ট নিয়ে সবার ওপরে ভারত। ১১ পয়েন্ট পেছনে থেকে দুইয়ে অস্ট্রেলিয়া। ১০৭ পয়েন্ট নিয়ে তিনে দক্ষিণ আফ্রিকা, চারে ইংল্যান্ড (১০১)।