৩-১-এ এগিয়ে গেল অনূর্ধ্ব-১৯ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২-০-তে এগিয়ে থেকে কক্সবাজারে এসে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের কাছে তৃতীয় ম্যাচে ২ রানে হার। কালই আবার জয় পেল বাংলাদেশ যুব দল। ২৬ রানে জিতে সাত ম্যাচের সিরিজে এগিয়ে গেল ৩-১ ব্যবধানে।
টস জিতে ব্যাটিং নেওয়া বাংলাদেশ যুব দল ইনিংসের শেষ বলে অলআউট হওয়ার আগে করে ২০৬ রান। এর মধ্যে ১২৮ রানই প্রথম তিন ব্যাটসম্যান সাইফ হাসান (৪১), পিনাক ঘোষ (৪২) ও অধিনায়ক নাজমুল হোসেনের (৪৫)। ৩৮তম ওভারে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নাজমুলের বিদায়ের পর শেষ ১২.৪ ওভারে মাত্র ৪৬ রান যোগ হয়। পরে বোলিংয়েও ২ উইকেট নিয়ে নাজমুলই ম্যাচসেরা।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের প্রথম ওভারেই রানআউট ওপেনার কাইল ভেরেইন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৫০ ওভারে ৯ উইকেটে ১৮০ রানে থামে প্রোটিয়া যুবাদের ইনিংস। সর্বোচ্চ ৮০ রান পিটার উইলেমের।