৩য় টি-টোয়েন্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২-১০

২ চার, ১০ ছক্কা। কোরি অ্যান্ডারসনের ইনিংসে চারের চেয়ে ছক্কা বেশি আটটি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অ্যান্ডারসনের আগে শুধু অস্ট্রেলিয়ার রিচার্ড লেভিই চারের চেয়ে আটটি বেশি ছক্কা মেরেছেন। ২০১২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ চার ও ১৩ ছয়ে ১১৭ রান করেন লেভি। চার-ছয়ের পার্থক্যের রেকর্ড এটাই।

১০

ইনিংসে অ্যান্ডারসনের ১০ ছক্কা টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ। বাংলাদেশের বিপক্ষেও এই প্রথম কেউ ১০টি ছক্কা মারলেন। বাংলাদেশের বিপক্ষে এর আগে সর্বোচ্চ নয়টি ছক্কা মেরেছিলেন মারলন স্যামুয়েলস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ আট ছক্কা ছিল ব্রেন্ডন ম্যাককালামের।

৯৪*

অ্যান্ডারসনের ৯৪ পাঁচে নেমে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। পেছনে পড়ল ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জো রুটের অপরাজিত ৯০ রান।

১২৪

উইলিয়ামসন-অ্যান্ডারসনের ১২৪ রানের চেয়ে টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে বড় জুটি আছে মাত্র একটি। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী জুটিতে পাকিস্তানের কামরান আকমল ও সালমান বাট করেছিলেন ১৪২ রান।

৬

২০১৪ সালের পর এই প্রথম টানা ৬ ম্যাচে হারল বাংলাদেশ।

৭

সিরিজে রুবেল হোসেনের উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে দ্বিপাক্ষিক সিরিজে এর চেয়ে বেশি উইকেট পেয়েছেন শুধু ইলিয়াস সানি (৮)।

০-৭

নিউজিল্যান্ডের কাছে সাতটি টি-টোয়েন্টিতেই হেরেছে বাংলাদেশ। কোনো নির্দিষ্ট দলের বিপক্ষে এর চেয়ে খারাপ ফল আছে শুধু জিম্বাবুয়ের। পাকিস্তানের বিপক্ষে নয় ম্যাচ খেলে নয়টিতেই হেরেছে জিম্বাবুয়ে।