৩০ জনের দলে সোহাগ ছাড়া সবাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিষিদ্ধ’ সাঈদ আজমলকে বিশ্বকাপের প্রাথমিক দলে রেখেছে পাকিস্তান। কিন্তু আরেক ‘নিষিদ্ধ’ সোহাগ গাজীর জায়গা হলো না বাংলাদেশের প্রাথমিক দলে। এই অফ স্পিনারকে ছাড়া কাল সন্ধ্যায় ঘোষিত ৩০ জনের প্রাথমিক দলে জায়গা পেয়েছেন প্রত্যাশিত প্রায় সব ক্রিকেটারই। গত ছয়-সাত মাসে জাতীয় দলে খেলা ও আশপাশে থাকা প্রায় সবার নামই আছে দলে। গত বিশ্বকাপের নয়জন আছেন প্রাথমিক এই দলেও।
দল ঘোষণা করতে গিয়ে প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেছেন, ‘আমার বিশ্বাস, এ মুহূর্তের সেরা ৩০ জনকেই আমরা বেছে নিয়েছি। যেহেতু লম্বা একটি টুর্নামেন্ট তাই প্রতিটি পজিশনেই যাতে বিকল্প থাকে সেদিকে নজর দিয়েছি। যেহেতু এখানে ওই (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড) কন্ডিশন তৈরি করা সম্ভব নয়, তাই আমাদের পরিবেশে বিভিন্ন টুর্নামেন্টে যারা ভালো করেছে তাদেরই দলে নিয়েছি।’
বাংলাদেশের প্রাথমিক দল: মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, এনামুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, ইলিয়াস সানি, জিয়াউর রহমান, মাশরাফি বিন মুর্তজা, লিটন কুমার দাস, শফিউল ইসলাম, আবদুর রাজ্জাক, ইমরুল কায়েস, আল আমিন হোসেন, মুমিনুল হক, শামসুর রহমান, মুক্তার আলী, রুবেল হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, আবুল হাসান, আরাফাত সানি, মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, শুভাগত হোম, নাঈম ইসলাম, জুবায়ের হোসেন ও মোহাম্মদ শহীদ।