৩০০ ওয়ানডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৮ সালের ২৮ অক্টোবর। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ৩০০তম ওয়ানডে খেলতে নামলেন মোহাম্মদ আজহারউদ্দিন। মিনি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের কোয়ার্টার ফাইনাল ম্যাচটাকে সবাই অবশ্য টেন্ডুলকারের ম্যাচ হিসেবেই মনে রেখেছেন (১৪১ রান ও ৪ উইকেট)। মাইলফলকের ম্যাচে আজহার আউট হয়েছিলেন শূন্য রানে। ভারতের সাবেক অধিনায়ক প্রতিষ্ঠিত ৩০০ ওয়ানডের ক্লাবে সদস্যসংখ্যা এখন ১৮। পরশু সপ্তম শ্রীলঙ্কান হিসেবে নতুন সদস্য হয়েছেন তিলকরত্নে দিলশান। ৩০০ ম্যাচ খেলা দ্বিতীয় সর্বোচ্চ ৪ ক্রিকেটার ভারতের। এ ছাড়া পাকিস্তানের ৩ জন এবং অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ২ জন করে খেলোয়াড় আছেন এই দলে। ৪৬৩ ম্যাচ খেলে সবার ওপরে শচীন টেন্ডুলকার।