প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা সময় ওয়ানডেতে ৩০০ রান হতো কালেভদ্রে। এখন তো যা একরকম নৈমিত্তিক ব্যাপারই হয়ে গেছে। কাল সেই নিয়মিত কাজটা করে অস্ট্রেলিয়া একটা মাইলফলক ছুঁয়ে ফেলল। ওয়ানডেতে সবচেয়ে বেশি ৩০০ ছাড়ানো স্কোরে ভারতের পাশে এখন অস্ট্রেলিয়া। দুই দলই ৮৬ বার ছুঁয়েছে এই মাইলফলক। এরপরের দলটি বেশ পিছিয়ে। দক্ষিণ আফ্রিকা ৩০০ ছুঁয়েছে ৬৫ বার। পাকিস্তান খুব কাছাকাছি—৬২ বার। শ্রীলঙ্কা (৫৬) ও নিউজিল্যান্ড (৪৮) আছে এরপরে। ইংল্যান্ড (৩৮) ও ওয়েস্ট ইন্ডিজ (৩৫) এখানে অনেকটাই পিছিয়ে। তবে জিম্বাবুয়ে ও বাংলাদেশের চেয়ে অবশ্যই এগিয়ে। জিম্বাবুয়ে ৩০০ পেরিয়েছে ২১ বার, বাংলাদেশ ৯ বার।