৩০০ রানে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুলে মারতে গিয়ে আউট হলেন মাহমুদউল্লাহ, ফেরার আগে করলেন ৭১। ছবি: এএফপি
তুলে মারতে গিয়ে আউট হলেন মাহমুদউল্লাহ, ফেরার আগে করলেন ৭১। ছবি: এএফপি

খুলনা টেস্টে আজ পঞ্চম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে এ পর্যন্ত ৩০০ রানে এগিয়ে আছে বাংলাদেশ। অবশ্য মূল্যটা কম দিতে হয়নি।

নাতসাই এমসাঙ্গুয়ের বলটা মিডঅফে তুলে দিলেন মাহমুদউল্লাহ। ক্যাচটা লুফে নিতে পারেননি ম্যালকম ওয়ালার। মাহমুদউল্লাহর রান তখন ৬৭। জীবন পেয়েও এ ডানহাতি খুব বেশি দূর এগোতে পারেননি। ৪ রান পরেই ওই এমসাঙ্গুয়েকে মিড-অনে তুলে মারতে গিয়ে ধরা পড়লেন হ্যামিল্টন মাসাকাদজার হাতে। কিছুক্ষণ পর একই বোলারের শিকার তাইজুল ইসলামও। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২৩৫ রান। এগিয়ে ৩০০ রানে।
গত দিনের ৫ উইকেটে ২০১ রান নিয়ে খেলতে নামে বাংলাদেশ। প্রথম সেশনে এখন পর্যন্ত ৩৪ রান তুলেছে বাংলাদেশ। উইকেট হারিয়েছে দুটি। ফেরার আগে মাহমুদউল্লাহর ব্যাট থেকে এসেছে ৭১ রান ও তাইজুল করেছেন মাত্র ১ রান। দুজনই এমসাঙ্গুয়ের শিকার। উইকেটে শুভাগত হোম চৌধুরী রয়েছেন ৪৫ রানে ও শাহাদাত ৩ রানে।