৩২০ রানে থেমেছে শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২০ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে পাকিস্তান। ছবি: রয়টার্স
৩২০ রানে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে দিয়েছে পাকিস্তান। ছবি: রয়টার্স

প্রথম দিনেই শ্রীলঙ্কার আট উইকেট তুলে নিয়েছিলেন পাকিস্তানের বোলাররা। লঙ্কান স্কোরবোর্ডে জমা হয়েছিল ২৬১ রান। দুই উইকেট নিয়ে আজ স্বাগতিকেরা ৩০০ রানের কোটা স্পর্শ করতে পারবে কি না, সেটা নিয়েই হয়তো সংশয়ে ছিলেন অনেকে। কিন্তু শেষ দুই উইকেট নিয়েও ভালোই লড়াই চালিয়েছে শ্রীলঙ্কা। আজ দ্বিতীয় দিনে জমা করেছে ৫৯ রান। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়িয়েছে ৩২০ রান।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানও করেছে ঝোড়ো সূচনা। প্রথম ছয় ওভারেই ৩৫ রান যোগ করেছেন দুই পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ (১৩) ও খুরাম মঞ্জুর (১৯)।
আজ অষ্টম ওভারে পাকিস্তান পেয়েছিল দিনের প্রথম সাফল্য। ধাম্মিকা প্রসাদকে আউট করে জুনায়েদ খান পূর্ণ করেছিলেন ইনিংসে পাঁচ উইকেটের কোটা। শেষ উইকেট জুটিতে ৩৬ রান যোগ করেছেন রঙ্গনা হেরাথ ও চানাকা ওয়েলেগেদারা। ১৭ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন হেরাথ। ওয়েলেগেদারা শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ২৭ রান করে।