৩২২ এবং ৪ ফিফটি
রান তাড়া করে নিজেদের সর্বোচ্চ স্কোর তো করেছেই বাংলাদেশ, কাল নেলসনের ম্যাচ আঁকিবুঁকি কেটেছে রেকর্ড বইয়ের আরও কিছু পাতায়ও
৪
বিশ্বকাপে এই প্রথম এক ম্যাচে বাংলাদেশের ৪ ব্যাটসম্যান ফিফটি পেলেন, ওয়ানডেতে দ্বিতীয়বার।
৯৫
তামিম ইকবালের ৯৫ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পেছনে পড়ে গেল ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মোহাম্মদ আশরাফুলের ৮৭।
২
ওয়ানডেতে দুবার নড়বড়ে নব্বইয়ে আউট হলেন তামিম, দুবারই ৯৫ রানে। এবারের আগে ২০১০ সালে চট্টগ্রামে জিম্বাবুয়ের বিপক্ষে। বাংলাদেশের অন্য কোনো ব্যাটসম্যান একাধিকবার ৯০-এর ঘরে আউট হননি।
১২
বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে এখনো কোনো জয় পায়নি স্কটল্যান্ড।

১৫৬
স্কটল্যান্ডের কাইল কোয়েটজারের ১৫৬ রান বিশ্বকাপে কোনো সহযোগী সদস্যদেশের ও দল হেরেছে এমন ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ। এর আগে ১৯৮৭ বিশ্বকাপে তৎকালীন সহযোগী দেশ জিম্বাবুয়ের ডেভিড হটন নিউজিল্যান্ডের বিপক্ষে করেছিলেন ১৪২। বিশ্বকাপে হারা ম্যাচে সর্বোচ্চ ছিল ২০০৩ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে হার্শেল গিবসের ১৪৩।
৩ শ রান তাড়া করে বাংলাদেশের জয়
লক্ষ্য বিপক্ষ ভেন্যু সাল
৩২২/৪ ৩১৯ স্কটল্যান্ড নেলসন ২০১৫
৩১৩/৬ ৩১৩ জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
৩০৯/৬ ৩০৮ নিউজিল্যান্ড ফতুল্লা ২০১৩
বাংলাদেশের দলীয় সর্বোচ্চ ইনিংস
বিপক্ষ ভেন্যু সাল
৩২৬/৩ পাকিস্তান মিরপুর ২০১৪
৩২২/৪ স্কটল্যান্ড নেলসন ২০১৫
৩২০/৮ জিম্বাবুয়ে বুলাওয়ে ২০০৯
বাংলাদেশের শীর্ষ ৫ ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
সাকিব আল হাসান ১৪৪ ১৩৮ ৪১৩৮ ১৩৪* ৩৫.৩৬ ৬/২৮
তামিম ইকবাল ১৩৮ ১৩৭ ৪০৮৫ ১৫৪ ৩০.০৩ ৪/২৮
মোহাম্মদ আশরাফুল ১৭৭ ১৬৯ ৩৪৬৮ ১০৯ ২২.২৩ ৩/২০
মুশফিকুর রহিম ১৪৩ ১৩২ ৩৩২০ ১১৭ ২৯.৬৪ ২/২০
মাহমুদউল্লাহ ১১৩ ৯৭ ২২৩৬ ৮২* ৩২.৪০ ০/১২
১৩৯
দ্বিতীয় উইকেটে তামিম ও মাহমুদউল্লার ১৩৯ রান বিশ্বকাপে যেকোনো উইকেটেই বাংলাদেশের সর্বোচ্চ জুটি। শত রানের প্রথম জুটিটা ক্যানবেরায় আফগানিস্তানের বিপক্ষে গড়েছেন মুশফিক-সাকিব (১১৪)।
৭৫
বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচে সবচেয়ে বেশি রান দিয়েছেন স্কটল্যান্ডের ইয়ান ওয়ার্ডল। ওয়ানডেতে এক ইনিংসে বাংলাদেশের বিপক্ষে এর চেয়ে বেশি রান দিয়েছেন শুধু আমিরাতের খুররম খান (৭৮) ও পাকিস্তানের উমর গুল (৭৬)।
৩১৮
বিশ্বকাপে স্কটল্যান্ডের সর্বোচ্চ ও কোনো সহযোগী দেশের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় ইনিংস। ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আয়ারল্যান্ড করেছিল ৩২৯।