৩৫ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিলকরত্নে দিলশান
তিলকরত্নে দিলশান

বয়স বাড়ছে, তিলকরত্নে দিলশানের ওয়ানডে ব্যাটিং গড়ও বাড়ছে সেটির সঙ্গে বিস্ময়কর তাল মিলিয়ে। ২০০১ সালে ২৫তম জন্মদিনে শ্রীলঙ্কান ব্যাটসম্যানের ব্যাটিং গড় ছিল ২৫.৫৫। ৩০তম জন্মদিনে গড়টাও ৩০ ছুঁই ছুঁই (২৯.২৪)। ২০১১ সালে দিলশান ৩৫তম জন্মদিন পালন করলেন ৩৫.১০ গড় নিয়ে। পাকিস্তান সিরিজ শেষে ৩৯ ছুঁই ছুঁই দিলশানের ব্যাটিং গড় ৩৯.৭১। বয়স ৩৫ পেরোনোর পরই যেন বেশি হাসছে দিলশানের ব্যাট। ৩৫তম জন্মদিনের পর ১০৫ ম্যাচে ৪৭.৭২ গড়ে ৪৩৯১ রান লঙ্কান ওপেনারের। ওয়ানডেতে
৩৫ পেরিয়ে সবচেয়ে বেশি রান দিলশানেরই। গত বিশ্বকাপেই পেছনে ফেলেছেন সাবেক সতীর্থ সনাৎ জয়াসুরিয়াকে (১২৯ ম্যাচে ৪১৪২ রান)। ১১১ ম্যাচে ৩৭৩৭ রান নিয়ে তিনে পাকিস্তানের মিসবাহ-উল-হক। এ ছাড়া ৩৫ পেরোনোর পর তিন হাজারের বেশি রান আছে শুধু কুমার সাঙ্গাকারার (৩৩৯২)।