প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২২ ম্যাচ, ৪২ ইনিংস। ৬১.৯৫ গড়ে ২৪৭৮ রান। বয়স ৩৫ পেরোনোর পর কুমার সাঙ্গাকারার টেস্ট পরিসংখ্যান। ৩৫তম জন্মদিন উদ্যাপনের পর যেসব ব্যাটসম্যান টেস্টে কমপক্ষে ২০ ইনিংস ব্যাট করেছেন তাঁদের মধ্যে গড়ের দিক দিয়ে সাঙ্গাকারা চতুর্থ। আজ শুরু কলম্বো টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাওয়া সাঙ্গাকারার ঠিক ওপরে ইউনিস খান। পাকিস্তানের ব্যাটসম্যান ৪২ ইনিংসে ৬২.৪৭ গড়ে করেছেন ২২৪৯ রান। ইংল্যান্ডের দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পূর্বকালের ব্যাটসম্যান এডি পেইন্টার দ্বিতীয়। ২১ ইনিংসে ৬৯.৩৮ গড়ে ১২৪৯ রান পেইন্টারের। সবার ওপরে স্যার ডন ব্র্যাডম্যান। ক্যারিয়ার-গড় ১০০ না ছুঁলেও বয়স ৩৫ পেরোনোর পর স্যার ডন ১৫ টেস্টের ২৩ ইনিংসে ১০৫.৭২ গড়ে ১৯০৩ রান করেছেন।