প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দ্বিতীয় টেস্টে প্রথম সেঞ্চুরি লোকেশ রাহুলের। টেস্ট ক্রিকেট পেল ৭১৭তম সেঞ্চুরিয়ান। কাল সিডনি টেস্টের চা-বিরতির পর সেঞ্চুরি পেলেন ভারত অধিনায়ক বিরাট কোহলিও। ক্রিকেট-বিশ্ব পেয়ে গেল ৩৮০০তম টেস্ট সেঞ্চুরি। সিরিজে কোহলির চতুর্থ সেঞ্চুরিটা টেস্টে ভারতের ৪৪৪তম সেঞ্চুরি। মোট সেঞ্চুরিতে ভারতের ওপরে আছে তিনটি দল—ওয়েস্ট ইন্ডিজ (৪৬৫), অস্ট্রেলিয়া (৭৯৪) ও ইংল্যান্ড (৮২২)। এ ছাড়া পাকিস্তানিরা ৩৫৭টি, দক্ষিণ আফ্রিকানরা ৩৪৫টি, নিউজিল্যান্ডাররা ২৫৭টি, শ্রীলঙ্কানরা ২২৫টি, জিম্বাবুইয়ানরা ৫১টি ও বাংলাদেশিরা ৪০টি সেঞ্চুরি করেছেন। সেঞ্চুরির মতো মোট সেঞ্চুরিয়ানও ইংল্যান্ডেরই বেশি। ১৬০ জন ইংলিশ ব্যাটসম্যান টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান চার্লস ব্যানারম্যানের দেশ অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেছেন ১২৮ জন।