৪-৪-০-৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটেই ইনিংসে ৭ উইকেট নেওয়াটা বড় এক প্রাপ্তি। আর যদি সেটা হয় কোনো রান না দিয়েই? হ্যাঁ, কাল জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চট্টগ্রাম জেলার বাঁহাতি পেসার মিরাজুল হক আপাত-অসম্ভব কাজটাই করেছেন। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ ওভারে কোনো রান না দিয়ে বান্দরবানের ৭ ব্যাটসম্যানকে আউট করেছেন চট্টগ্রাম লিগে আবাহনীতে খেলা মিরাজুল। চট্টগ্রামের ১৭২ রানের জবাবে ৭.১ ওভারেই মাত্র ১১ রানে অলআউট হয়ে বান্দরবান হেরেছে ১৬১ রানে।