৪১ পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর খানেক আগে ৪০ পেরোনো প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে জোড়া সেঞ্চুরি করেছিলেন মিসবাহ-উল-হক। পাকিস্তানের অধিনায়ক এবার মাত্র ১৩ রানের জন্য ৪১ পেরোনো প্রথম ক্রিকেটার হিসেবে জোড়া সেঞ্চুরি পেলেন না। কাল দুবাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়েছেন মিসবাহ। প্রথম ইনিংসে করেছিলেন ১০২, ম্যাচে মিসবাহর মোট রান ১৮৯। বয়স ৪১ পেরোনোর পর এক টেস্টে মিসবাহর চেয়ে বেশি রান করেছেন শুধু চারজন। ১৯৫১ সালে হেডিংলি টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ২৯৬ রান (২৩৬ ও ৬০*) করে সবার ওপরে দক্ষিণ আফ্রিকার এরিক রোয়ান। ১৯৭৭ সালে পার্থে ভারতের বিপক্ষে ২১৫ রান (১৭৬ ও ৩৯) করে দুইয়ে অস্ট্রেলিয়ার ববি সিম্পসন। ২১১ ও ২০৭ রান নিয়ে তিন ও চারে ইংল্যান্ডের জ্যাক হবস। পাঁচে অস্ট্রেলিয়ার ওয়ারেন বার্ডসলি (১৯৩)।