৪২ ওভারেই ৩৬১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেকবার তুলোধোনা হলেন ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। কাল সেঞ্চুরিয়নে বৃষ্টিবিঘ্নিত সিরিজের শেষ ওয়ানডে ৪২ ওভারেই ৫ উইকেটে ৩৬১ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এর ১২১ রানই শেষ ৭ ওভারে তুলেছে প্রোটিয়ারা। সেঞ্চুরি পেয়েছেন অধিনায়ক হাশিম আমলা ও রাইলি রুশো। ১১ চার ও ৬ ছয়ে ১০৫ বলে ১৩৩ রান আমলার। ২৪৭ রানের তৃতীয় উইকেট জুটিতে আমলার অংশীদার রুশো ৯৮ বলে ৯ চার ও ৮ ছক্কায় করেছেন ১৩২ রান। রুশোর এটা দ্বিতীয় ও আমলার ১৯তম ওয়ানডে সেঞ্চুরি। ১০৪ ইনিংসেই ১৯ সেঞ্চুরি আমলার, এর আগে সর্বনিম্ন ১২৪ ইনিংস খেলে ১৯তম সেঞ্চুরি পেয়েছিলেন ভারতের বিরাট কোহলি। শেষ ৭ ওভারে ১২১ রান তুলেছে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখার সময় ১৪ ওভারে ২ উইকেটে ৮১ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকইনফো।